এই গরমে কেমন হবে পোশাক?

বাইরে বের হলেও ছাতিফাটা রোদ। তাপমাত্রাও প্রায় ৪০। কখনও ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডও ছাড়াচ্ছে। গরমে প্রাণ প্রায় ওষ্ঠাগত।

কিন্তু কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয়ই। তখন মাথাতে প্রশ্ন আসে যে কেমন পোশাক পরলে একটু আরাম পাওয়া যাবে? কোন জামাটা পরলেই বা গরম কম লাগবে!

চলুন জেনে নেই এই গরমে কেমন পোশাক পড়লে একটু আরাম পাওয়া যাবে।

গরমের কাপড়

তীব্র এই গরমে এমন কোনও ফ্যাব্রিক বা কাপড় পরা উচিত নয়, যা ত্বকে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। ভারী ফ্যাব্রিক পরলে গরম আরও বেশি লাগবে। তাই তা এড়িয়ে যাওয়াই শ্রেয়। এই গরমে সুতি, লিনেন, শিফন, অরগ্যাঞ্জা, শিয়ার, খাদি, কটন এসব ফ্যাব্রিকের পোশাক পরলে আরাম পাবেন।

পোশাক কেমন হওয়া উচিত?

ঢিলেঢালা পোশাক পরতে অনেকেই পছন্দ করেন না। তাই তো কেউ কেউ এই গরমেও টাইট ফিট পোশাক পরতেই বেশি পছন্দ করেন। তবে, তাপপ্রবাহ চলাকালীন খুব আঁটসাঁট কিছু না পরাই ভালো। চাপা পোশাক পরলে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় না। ত্বকে ব়্যাশও বেরোতে পারে। তাই গরমে ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরাই ভালো।

স্লিভের দিকেও নজর রাখুন

এখন রোদের তেজ এতটাই যে, ফুল স্লিভ পোশাক পরাই ভালো। না হলে, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাবে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। যদি একান্তই হাফ স্লিভ পরেন, তবে বাইরে বেরোলে হাত ঢেকে রাখার ব্যবস্থা করুন যাতে ত্বকে সরাসরি রোদ না লাগে। এতে করে ট্যান পড়ার আশঙ্কাও আর থাকবে না।

পছন্দের পোশাক পরুন

গরমের কথা খেয়াল রেখে পোশাক বেছে নিতে গিয়ে যেন স্টাইলিংয়ের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। তাই কম্ফোর্টকেও যেমন গুরুত্ব দেবেন, একইসঙ্গে আপনার স্টাইলিংকেও গুরুত্ব দিন। পছন্দের পোশাক পরুন। সাবধানে থাকুন এবং সামার ফ্যাশন উপভোগ করুন।