ডিক্যাপ্রিওর ৩ ঘণ্টা ৫৪ মিনিটের ছবি!

১৯৩৯-এর ‘গন উইথ দ্য উইন্ড’-এর পরে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ হতে চলেছে হলিউডের দীর্ঘতম সিনেমা। লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটির প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে। জানা গেছে, ছবিটির দৈর্ঘ্য হবে ৩ ঘণ্টা ৫৪ মিনিট। ‘গন উইথ দ্য উইন্ড’-এর রানটাইম ৩ ঘণ্টা ৫৮ মিনিট। অর্থাৎ, স্করসিসের সিনেমার থেকে ৪ মিনিট বেশি। স্করসিসের সিনেমার রানটাইম সাধারণত অন্যদের তুলনায় একটু বেশিই হয়। তবে এটি স্করসিসের সবচেয়ে দীর্ঘ সিনেমার রেকর্ড গড়তে চলেছে। এটি লিওনার্দো ডিক্যাপ্রিওরও সবচেয়ে বেশি রানটাইমের সিনেমা। আর আগে অভিনেতার দীর্ঘতম সিনেমা ছিল ৩ ঘণ্টা ১৪ মিনিট দৈর্ঘ্যরে ‘টাইটানিক।’ ‘কিলার্স অব দ্য ফায়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ডেভিড গ্রানের বই কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন : দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসাবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখন্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।