ছাড়ে কিনুন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও জেড ফোল্ড ৪

বর্তমানে স্যামসাংয়ের ঈদুল ফিতর ক্যাম্পেইন চলছে, যেখানে বিস্তৃত পরিসরে স্মার্টফোনের ক্ষেত্রে বিশাল ছাড় ও ডিলের অফার দিচ্ছে ব্র্যান্ডটি। স্মার্টফোনপ্রেমীদের আনন্দ বহুগুণ বৃদ্ধি করতে এই ক্যাম্পেইনে যুক্ত করা হয়েছে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৪। ক্রেতারা এখন নতুন অফারের মাধ্যমে বিশাল ছাড় মূল্যে ফ্ল্যাগশিপ এই স্মার্টফোন দুটি কেনার সুযোগ পাবেন।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ডিভাইসটির স্ক্রিনে রয়েছে ২৬৪০ঢ১০৮০ রেজল্যুশন, এইচডিআর ১০+ সাপোর্ট, ১,২০০ নিটসের পিক ব্রাইটনেস ও ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ডিভাইসটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটির দাম ১,৫৪,৯৯৯ টাকা, যা এখন ঈদ ক্যাম্পেইন উপলক্ষে মাত্র ১,২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

অন্যদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ডিভাইসটিতে রয়েছে ২৩১৬ঢ৯০৪ রেজল্যুশন ও ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটসহ ৬.২ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড স্ক্রিন। এ ছাড়া ফোনটিতে রয়েছে ৪০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ১২৩ ডিগ্রি ওয়াইডঅ্যাঙ্গেল এবং ৩ঢ অপটিক্যাল ও ৩০ঢ সর্বোচ্চ ডিজিটাল জুমসহ ১০ মেগাপিক্সেল টেলিফটো। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনটির দাম ২,৫৯,৯৯৯ টাকা, যা এখন ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে মাত্র ২,২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তি