পার্ল গ্লোবাল গ্রুপের ডিজাইন ইনোভেশন সেন্টারের উদ্বোধন

পোশাক উৎপাদনের স্বনামধন্য প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল নিয়ে এলো ‘ডিজাইন ইনোভেশন সেন্টার’। সম্প্রতি পার্ল গ্লোবাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নর্প নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউনিট-২) গাজীপুর কারখানায় ডিজাইন ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এএমডি আবদুল আলম ফেরদৌস। পার্ল গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ অপারেশনস) সঞ্জয় সরকারের পরিচালনায় অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।