পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২০২২ সাল হিসাব বছরে ২৬ কোটি ৩৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। এর আগের বছর ২০২১ সালে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি ২৬ কোটি ৯ লাখ টাকা মুনাফা করেছিল।
কোম্পানিটি জানিয়েছে, ২০২২ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সামান্য বেড়ে ২ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরে ছিল ২ টাকা ২৩ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০২২ সালে বেড়ে ১৯ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে, যা ২০২১ সালে ছিল ১৮ টাকা ৬৫ পয়সা। তবে মুনাফা বাড়লেও ২০২২ সালে কোম্পানিটি তারল্য সংকটে ছিল। এ সময় শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ ১৯ টাকা ১৬ পয়সা ঋণাত্মক হয়েছে।