অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের আবেদন বাতিল

সিআইবি প্রতিবেদন পরিচ্ছন্ন না থাকায় অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে চেয়েছিল। কিন্তু সিআইবি রিপোর্টে সমস্যা থাকায় তা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। এই তথ্য গতকাল সোমবার ডিএসই প্রকাশ করা হয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্স ২০২১ সালের ২৯ জুনের ইজিএমে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।