চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গত সোমবার রাতে সদরঘাট নৌ থানা-পুলিশ শিকলবাহা খালের ব্লকপাড়া নৌঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের মো. রমজান আলী ও রেজওয়ান আহমেদ হৃদয়। সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, কর্ণফুলী নদীতে ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কিরিচ, কাটার সেট, একটি ইঞ্জিনচালিত নৌকা, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।