ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস (আইটিসি) লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির নিজস্ব ভবন এবং সর্বাধুনিক আইটি প্রযুক্তি নির্ভর ‘আইটিসি টাওয়ার’ নির্মাণের অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেন। ইজিএমে উপস্থিত ছিলেন ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালক এবং স্বতন্ত্র পরিচালকরা।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে ২০.০৬৫ কাঠা জমির ওপর মোট ১৬ তলা বিশিষ্ট ‘আইটিসি টাওয়ার প্রকল্প’ বাস্তবায়ন করবে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস। জমির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। সর্বাধুনিক হাই-টেকনোলজি নির্ভর ও মাল্টিপল স্টেট অব দি আর্ট ডাটা নির্মাণ করবে। এক্ষেত্রে ‘আইটিসি টাওয়ার প্রকল্প’ এর মোট ব্যয় হবে ২৮০ কোটি টাকা। এরমধ্যে প্রকল্পের জমির মূল্য, বেজমেন্টসহ ১৬ তলা ভবন নির্মাণ ব্যয় এবং অত্যাধুনিক Hi-Technological Infrastructure সমৃদ্ধ equipment ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে । প্রকল্প ব্যয়ের ৭৬ কোটি টাকা কোম্পানি নিজস্ব উৎস থেকে অর্থায়ন করবে এবং অবশিষ্ট ২০৪ কোটি টাকা ব্যাংক থেকে পর্যায়ক্রমে মেয়াদি ঋণ দ্বারা প্রকল্প ব্যয় নির্বাহ করবে। বিজ্ঞপ্তি