রংপুরে আটক ৭

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে একজন নিহত হওয়ার ঘটনায় ৭৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে নিহত সোনা মিয়ার ছেলে আখতারুজ্জামান সোহেল বাদী হয়ে কাউনিয়া থানায় এ মামলা করেন।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের ছেলে সকালে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহ সাত আসামিকে আটক করা হয়েছে। আটকরা হলেন, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোজাম্মেল হক মোজা, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবীব, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মকবুল সালাম।