জেবিসি ও বিমান বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য বীমা চুক্তি

জীবন বীমা করপোরেশন (জেবিসি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে জেবিসির পক্ষে জিএম-গ্রুপ মোহাম্মদ আবু কাউছার জলিল ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডাইরেক্টর এডমিন, হিউম্যান রিসোর্স (যুগ্ম সচিব) মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষর করেন। জেবিসির প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. মিজানুল হক চৌধুরীসহ (সরকারের অতিরিক্ত সচিব) বিমান বাংলাদেশ ও জীবন বীমা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি