ডিজিটাল মার্কেটিংয়ে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে জ্যাক (জেএসি) ডে ও ডিজিটাল মার্কেটিং পার্টনার অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)। চীনের হাফেইতে অনুষ্ঠিত জ্যাক ডিস্ট্রিবিউটির কনফারেন্সে এ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। দেশে চীনা অটোমোবাইল ও বাণিজ্যিক যানবাহন উৎপাদক প্রতিষ্ঠান জ্যাক মোটর্সের একমাত্র পরিবেশক এনার্জিপ্যাক। বাংলাদেশে জ্যাক নির্মিত যানবাহনের বাণিজ্যিকীকরণে তাদের থিমেটিক (বিষয়নির্ভর) কমিউনিকেশনস কৌশল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করেছে এনার্জিপ্যাক।