দেশের শীর্ষস্থানীয় এনবিএফআই- বাংলাদেশ ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল এ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সুমিত পোদ্দার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ছাড়পত্র পাওয়ার পর আজ যোগ দেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে যোগ দেওয়ার আগে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্সের স্ট্রাকচার্ড ফাইন্যান্সকে লিড দিয়েছেন; এর আগে সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের করপোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বিজ্ঞপ্তি