২০২২ সালে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৩২% বেড়েছে

২০২২ সালে সামষ্টিকভাবে (কনসলিডেটেড ভিত্তিতে) কর-পরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংক ৩২% প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২২ সালে সহযোগী প্রতিষ্ঠানসহ সামষ্টিকভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যা ২০২১ সালে ছিল ৪৬৫ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এককভাবে ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২১ সালের ৫৫৫ কোটি টাকার তুলনায় ৩.৯০% বেশি।  ৩০ এপ্রিল  ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২২ সালের আার্থিক ফলাফল ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি