গ্রি এসির বিশ্বে নাম্বার ওয়ান ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন

গ্রি এসির ধারাবাহিক পারফরম্যান্স, ভোক্তাদের আস্থা, বিশ্বাস এবং উত্তরোত্তর সাফল্যের জন্য ২০২২ সালে বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। ২০০৫ থেকে ১৮তমবারের মতো গ্রি এ স্বীকৃতি অর্জন করল। সম্প্রতি ইউরো মনিটর ইন্টারন্যাশনাল ২০২২ সালের জন্য গ্রি এসিকে বিশ্বসেরা ব্র্যান্ডের মর্যাদা দেয়। বিশ্বব্যাপী বাজারজাতকৃত এয়ারকন্ডিশনার পণ্যের ব্যবসায়িক বুদ্ধিমত্তা, বাজার বিশ্লেষণ, রিটেইল সেলস ভলিউম এবং ভোক্তাদের অন্তর্দৃষ্টি এ চারটি ভিত্তি সূচক মূল্যায়নে গ্রি এ স্বীকৃতি অর্জন করে।

ইলেকট্রো মার্ট গ্রুপ ২৫ বছরেরও অধিক সময়ব্যাপী বাংলাদেশের বাজারে গ্রি এসি সরবরাহ ও বাজারজাত করছে। বিগত ১৫ বছর ধরে গ্রি এসি বাংলাদেশের বাজারে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে। গ্রি এসির বর্তমান মার্কেট শেয়ার প্রায় ৬০ শতাংশ। গ্রি এসি বর্তমানে দেশেই উৎপাদন, সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করেছে ইলেকট্রো মার্ট গ্রুপ। বিজ্ঞপ্তি