বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মো. শওকত আলী খান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে কৃষি ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেছেন গুণী এ ব্যাংকার। এমডি হিসেবে যোগদানের আগে অভিজ্ঞ এ ব্যাংকার রূপালী ব্যাংকে সাফল্যের সঙ্গে ডিএমডির দায়িত্ব পালন করেছেন।
মো. শওকত আলী ১৯৯৮ সালে বিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। ২৫ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের এইচআর, শিল্পঋণ, এসএমই, আইটি, ট্রেজারি এবং আন্তর্জাতিক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি রূপালী ব্যাংকের প্রধান রিস্ক অফিসার, ক্যামেলকো প্রধান ও ক্রীড়া পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিজ্ঞপ্তি