দেশের সেরা এমএফএস নগদের মেগা ক্যাম্পেইনে এখন পর্যন্ত শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটরসহ বিভিন্ন ধরনের পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের মধ্যে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান, নুসরাত ফারিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার মতো তারকারা নগদের হয়ে পুরস্কার প্রদান করেছেন।
চলমান মেগা ক্যাম্পেইনে প্রতিদিনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শুরু করেছে নগদ। গত ১০ মে নগদের প্রধান কার্যালয়ে বিভিন্ন পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ১৪ এপ্রিল তামিম ইকবাল সেডান কার বিজয়ী অনুপ এলভিন অধিকারীর হাতে সেডান কার তুলে দেন। ১৭ এপ্রিল নুসরাত ফারিয়া সিলেটের মোবাশ্বারা অর্নির হাতে রেফ্রিজারেটর তুলে দেন।
২৩ মার্চ থেকে শুরু হওয়া মেগা ক্যাম্পেইনের পুরস্কারের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫৬০টি বাইক, রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, ফোন ও ট্যাব বিতরণ করেছে নগদ। এ ছাড়া শপিং মলের বিজয়ীদের জন্য হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে ৩ হাজার ৩০০টি। পাশাপাশি কোরিয়ারের মাধ্যমে হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে ১ হাজার ৬৭৩টি। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি পুরস্কার হস্তান্তর করেছে নগদ। বিজ্ঞপ্তি