ঝড়ের কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে

চট্টগ্রাম অঞ্চলে ঝড়ের কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্নিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আনুমানিক ৬ থেকে ৭ দিন সময় লাগতে পারে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।