জামালপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে মো.ওসমান গণি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ৮টার দিকে নূরুন্দি ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.ওসমান গণি ওই এলাকার শহীদুল ইসলামের ছেলে।

নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.লুৎফর রহমান জানান, বাড়ির পাশের খেতে ওসমান গণি ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নান্দিনায় একটি বেসরকারি হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।