গ্রিন মডেল টাউন প্লট বিক্রয় মেলার উদ্বোধন

গতকাল বৃহস্পতিবার আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন প্রকল্পের প্লট বিক্রয় মেলা খিলগাঁও-মুগদা বিশ্বরোডে স্থানীয় একটি হোটেলে উদ্বোধন হয়েছে। ‘শহরের প্রাণকেন্দ্রে কিস্তিতে প্লট’ আভিজাত্যের আবাসন গ্রিন মডেল টাউনে প্লট কিনুন নিজে অথবা যৌথ উদ্যোগে, এই সেøাগান নিয়ে ফিতা কেটে ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম। এ সময় অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা চলবে ১৮ মে থেকে ২৭ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা।