সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এবং গতকাল বৃহস্পতিবার কর্মস্থলে যোগদান করেছেন। তিনি কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি অতিরিক্ত সচিব হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়াতে কাউন্সিলর হিসেবে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন।
কর্মজীবনে তিনি সচিবালয় ও মাঠপর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ১০ম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে সহকারী কমিশনার হিসেবে কুমিল্লা কালেক্টরেটে যোগদান করে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন দেশে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি