বিচিত্র পেশা

ধাক্কাধাক্কি করা

কাউকে ধাক্কা দেবেন আর সে কিছু বলবে না এমনটা কখনো ভেবেছেন? এই ধাক্কাধাক্কি এক ধরনের পেশা। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে অন্যকে ধাক্কা দিয়েই মানুষ উপার্জন করছে।

ধাক্কা দেওয়া বা পুশিং হলো এক অদ্ভুত পেশা। জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেলস্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভেতর লোক ঢোকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্টটাইম চাকরি ছিল। এখন এটি ফুলটাইম চাকরি হিসেবে বেছে নিচ্ছে অনেকেই। এই চাকরিতে বেতনও বেশ ভালো। আর চাকরির যোগ্যতা হিসেবে আপনাকে বেশ সুঠাম দেহের অধিকারী হতে হবে।