আমের মৌসুমে খান পাকা আমের পায়েস

পাকা আম কার না পছন্দ, আর সেই পাকা আম দিয়ে যদি বানানো হয় বিভিন্ন ধরনের মিষ্টান্ন বা ডেজার্ট তাহলে তো কথাই নেই।

বাজারে এখন সব জায়গাতেই পাকা আম পাওয়া যাচ্ছে। তাই চাইলেই পাকা আম দিয়ে তৈরি করে নেওয়া যাবে সুস্বাদু পায়েস। যা বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খাবে।

চলুন জেনে নেই পাকা আমের পায়েস রান্না পদ্ধতি।

আম পায়েসের উপকরণ

পোলাও চাল পৌনে ১ কাপ

দুধ ১ লিটার

আম ২টি ব্লেন্ড করা

চিনি স্বাদমতো

লবণ স্বাদমতো

বাদাম ২ টেবিল চামচ ও

কিসমিস ২ টেবিল চামচ।

আম পায়েস রান্নার পদ্ধতি

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। তারপর এই ঘন দুধের মধ্যে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও লবণ মিশিয়ে দিন। চিনি থেকে যে পানি বের হবে তা শুকিয়ে কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে কিসমিস ও বাদাম দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ব্লেন্ড করা আম দিয়ে নেড়ে ফুটে উঠলেই নামিয়ে নিন।

পায়েস রান্নার সময় অবশ্যই পাকা ও মিষ্টি আম ব্যবহার করতে হবে। আম টক হলে দুধ ফেটে যাবে। এরপর একটি সুন্দর পাত্রে পায়েস ঢেলে উপরে বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে দিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন পাকা আমের পায়েস।