দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সিঙ্গার বাংলাদেশ’ তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট প্রাইম্যাক্স সিরিজের ফোরকে এলইডি টিভি বাজারে এনেছে। সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন এই টিভি বাংলাদেশের ভিউয়ারদের টিভি দেখার এক অসাধারণ অভিজ্ঞতা উপহার দেবে।
গতকাল মঙ্গলবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাইম্যাক্স সিরিজের টিভি লঞ্চ করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির প্রাইম্যাক্স সিরিজের সিঙ্গারের এই টিভি গুগল অথোরাইজড অ্যান্ড্রয়েড টিভি। এতে লেটেস্ট অফিশিয়াল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং সার্টিফায়েড নেটফ্লিক্স অ্যাপ ব্যবহার করা হয়েছে। এর ফোরকে এইচডিআর ফিচার ব্যবহারকারীদের দেবে সিনেমাটিক ভিউয়ের অভিজ্ঞতা। তা ছাড়া এমইএমসি ফিচার টিভি দেখার সময় ম্যাক্সিমাম ক্লিয়ারিটি নিশ্চিত করবে। এর ডলবি ভিশন অ্যাটমোস ব্যবহারকারীদের প্রিমিয়াম অডিও-ভিজ্যুয়াল কোয়ালিটির এক্সপেরিয়েন্স দেবে। বিজ্ঞপ্তি