বিকেল চারটায় কুমিল্লায় প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী। একই সময় বসুন্ধরা কিংস টানা চতুর্থ শিরোপার লক্ষ্যে শেখ রাসেলের বিপক্ষে খেলবে কিংস এরেনায়। রাসেলের বিপক্ষে অনুমিত জয় পেলে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে আবাহনীর। সেটা যদি নাও হয়, কিংসকে পেছনে ফেলে লিগ শিরোপা জয় আবাহনীর জন্য বলতে গেলে দূর কল্পনা।
তাই শিরোপার ভাবনাটা পাশে রেখে আজ আবাহনী মাঠে নামবে শুধুই ৩০ মে ফেডারেশন কাপের ফাইনালের প্রস্তুতি নিতে। সেই ম্যাচেও তাদের প্রতিপক্ষ চিরবৈরী মোহামেডান। কুমিল্লায় তাই আজ হবে ফেডারেশন কাপ ফাইনালের ড্রেস রিহার্সাল।
শেখ রাসেলকে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল আবাহনী। আর মোহামেডান ১৪ বছর পর ফাইনালের মঞ্চে আসে জায়ান্ট বসুন্ধরা কিংসকে হারিয়ে।