খেলার শুরু থেকেই আক্রমণে আবাহনী। পাল্টা আক্রমণ দিচ্ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবও। তবে ফিনিশিংটা হচ্ছিল না। অবশেষে সেটা আবাহনীই করে দেখাল।
ম্যাচের ১৬ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আবাহনী। এমেকার বাড়িয়ে দেওয়া বলটি জালে জড়ান এই ফুটবলার।
এক গোল হজম করে সেটা শোধ করতে মরিয়া হয়ে উঠে মোহামেডান। কিন্তু ৪২ মিনিটে উল্টো দ্বিতীয় পেয়ে যায় আবাহনী। হৃদয়ের বাড়িয়ে দেওয়া ক্রস থেকে দারুণ এক শটে মোহামেডানের জালে বল জড়ান কলিন্দ্রেস।
কর্মদিবসের বিকেলেও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উভয় দলের সমর্থকের ঢল নেমেছে। উল্লাসে মেতে উঠেছিলেন সবাই। তবে ফাহিমের গোলে মোহামেডানের গ্যালারিতে যেন নেমেছে নীরবতা।