শোক পালন

আপনজন বা পরিবারের কেউ মারা গেলে কান্নকাটি করে শোক প্রকাশ করা স্বাভাবিক। কিন্তু তখন যদি  কেউ কাছে বা পাশে না থাকে তাহলে বিষয়টা কেমন হয়। এই ভাবনা থেকেই বহুদিন ধরে ভারত এবং যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যারা শোক পালন করা পেশার সঙ্গে যুক্ত। কেউ মারা যাওয়ার পর কান্নাকাটি বা শোক প্রকাশ করার লোক থাকে না বা কাছে পাওয়া যায় না। সেক্ষেত্রে মৃতব্যক্তির পরিবারের লোকেরা কান্নাকাটি করার জন্য এই পেশাজীবীদের ভাড়া করেন। শোক পালনের জন্য তারা মৃতদের বাড়িতে গিয়ে কান্নাকাটি করেন। মূলত এটাই তাদের পেশা। পৃথিবীর বিভিন্ন দেশে এই পেশার চাহিদাও আছে। যুক্তরাজ্যে দুই ঘণ্টার শোক পালনের কাজে ৭০ ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়।