কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। কমিউনিটি ব্যাংকের ‘প্রসেস অপটিমাইজেশন অ্যান্ড ইনোভেশন’ এবং ‘সাসটেইনেবল ফাইন্যান্স উইথ ওপেন ব্যাংকিং ইকোসিস্টেম’ উদ্যোগ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড এবং ‘ব্যাংকিং দ্য কমিউনিটি’ উদ্যোগটি গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়।
ইনফোসিসের মতো একটি বিশ্বখ্যাত পরামর্শক ও বিশেষায়িত আইটি প্রতিষ্ঠান কর্তৃক এ স্বীকৃতি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য একটি বিরল সম্মানের বিষয়। এ স্বীকৃতি অর্জনের প্রতিক্রিয়ায় কমিউনিটি ব্যাংকের এমডি ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, ‘পরপর তৃতীয়বার ইনফোসিসের মতো একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা গর্বিত। এটি এ কথাই প্রমাণ করে যে, পণ্যের বৈচিত্র্যে ও সেবায় আমরা প্রযুক্তির বিবর্তন ও নতুন কিছু উদ্ভাবনে ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি।’
২০২১ সালেও কমিউনিটি ব্যাংক তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করে। ২০২০ সালে কমিউনিটি ব্যাংক মাত্র ৪৮ দিনে ডিজিটাল ট্রান্সফরমেশন সক্ষমতা অর্জনের জন্য ‘ট্রান্সফরমেশন এক্সিলেন্স’ ক্যাটাগরিতে প্রথমবারের মতো ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করে। বিজ্ঞপ্তি