ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান

সাদিয়া রাইয়ান আহমেদ ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬৭তম সভায় তিনি সায়েম আহমেদের স্থলাভিষিক্ত হন। সাদিয়া রাইয়ান আহমেদ ২০২২ সালের ১৪ জুন থেকে ব্যাংকের একজন পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। ২০১২ সাল থেকে তার বিভিন্ন টেক্সটাইল স্পিনিং মিলে উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করার ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি যেসব কোম্পানিগুলোয় যুক্ত আছেন সেসব কোম্পানির মাসিক রপ্তানি আয় প্রায় ৮০ মিলিয়ন ডলারেরও বেশি।

তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বারিধারা, ব্রাঙ্কসাম হল কানাডা এবং ইউনিভার্সিটি অব টরন্টো সেন্ট জর্জ, কানাডা থেকে তার শিক্ষাজীবন সমাপ্ত করেছেন। বিজ্ঞপ্তি