মাঠ ছেড়ে গেলেন আফগান অধিনায়ক

ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বল। তাসকিন আহমেদ ছুড়লেন তার ডেলিভারি। সেই বাউন্সার ডাক করতে চেয়েছিলেন আফগান অধিনায়ক। তবে বলের লাইন থেকে নিজেকে সরাতে পারেননি। সরাসরি আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন হাশমতউল্লাহ শহীদি।

ফিজিও ছুটে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন, তবে হাশমতউল্লাহ ব্যাটিং চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। আশার কথা হলো, স্ট্রেচার মাঠে নেওয়া হলেও আফগানিস্তান অধিনায়ক মাঠ ছেড়েছেন হেঁটেই।

আপাতত নাসির জামাল নেমেছেন ব্যাটিংয়ে। সুযোগ আছে কনকাশন বদলিরও।