অনলাইনে বিদেশি লেনদেন তদারকিতে নতুন ব্যবস্থা

দেশের ব্যাংকিং চ্যানেলে সব বৈদেশিক লেনদেন এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনলাইন তদারকির আওতায় আনা হচ্ছে। বৈদেশিক লেনদেনসংক্রান্ত তথ্য ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেমের (আইসিএমএস) আওতায় সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় করা লেনদেন ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করে থাকে। তবে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেমের ‘মিডিয়াম অব ট্রানজেকশন’ নামে সংযোজিত নতুন ফিল্ডে রিপোর্ট গ্রহণ করা হবে। চলতি বছরের ১ আগস্ট থেকে অনলাইন, পস, এটিএম ও কিউআর কোড সংশ্লিষ্ট লেনদেনগুলো আইসিএমএসের উক্ত ফিল্ডে অন্তর্ভুক্ত করতে হবে।