নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আলী আকবর রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন তার বাড়ি দখল করতে অতর্কিত হামলা চালায়। তারা আলী আকবর, তার স্ত্রী মমতাজ বেগম ও ভাতিজা সজীব সরকারকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে সজীবকে কুপিয়ে গুরুতর জখম করে।