সম্মানজনক জার্মান শান্তি পুরস্কার পেলেন ‘মিডনাইটস চিলড্রেন’ ও ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইয়ের আলোচিত-সমালোচিত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। গত সোমবার পুরস্কার কর্র্তৃপক্ষ জার্মান বুক ট্রেডের বোর্ড অব ট্রাস্টিজ এ তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে বোর্ড অব ট্রাস্টিজ বলে, ‘অদম্য চেতনা, জীবনের প্রতিজ্ঞা ও অসাধারণ লেখনীর মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করার জন্য সালমান রুশদিকে এ পুরস্কার দেওয়া হলো। সালমান রুশদির অনেক উপন্যাসই ব্যাপক সাফল্য অর্জন করে। তবে ১৯৮৮ সালে প্রকাশিত হওয়া তার চতুর্থ বই ‘স্যাটানিক ভার্সেস’ হলো তার সবচেয়ে বিতর্কিত কাজ। এ বইয়ের জন্য তিনি হত্যার হুমকি পেয়েছেন কয়েকবার। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রাণঘাতী হামলার শিকারও হন রুশদি। এতে তিনি তার এক চোখ নষ্ট হয়ে যায় এবং একটি হাতও অকেজো হয়ে পড়ে।