বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড ইস্পাহানি

ধারাবাহিক ভোক্তা প্যানেলের মাধ্যমে ভোক্তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে স্পেনভিত্তিক প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ড প্যানেল পরিচালিত এক গবেষণার ফলাফল অনুযায়ী বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড এখন ইস্পাহানি। কান্তার ওয়ার্ল্ড প্যানেল এবারের ব্র্যান্ড ফুটপ্রিন্ট ২০২৩ জুনে প্রকাশ করেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ইনসাইট, ইনফরমেশন ও কনসালট্যান্সি নেটওয়ার্ক ‘কান্তার’র একটি অঙ্গ প্রতিষ্ঠান ‘কান্তার ওয়ার্ল্ড প্যানেল’। ‘ব্র্যান্ড ফুটপ্রিন্ট’ শিরোনামে কান্তার বিশ্বের সর্বাধিকবার মনোনীত এফএমসিজি ব্র্যান্ডের একটি র‌্যাংকিং প্রকাশ করে।

ব্র্যান্ড ফুটপ্রিন্টের ওই র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশে বেভারেজ ক্যাটাগরিতে ইস্পাহানি-ই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ড। পানীয়, খাদ্যপণ্য, স্বাস্থ্য, সৌন্দর্য ও গৃহসেবাসহ বিশ্বের দুইশটিরও বেশি এফএমসিজি ক্যাটাগরি পর্যবেক্ষণ করে কান্তার ওয়ার্ল্ড প্যানেল এই পূর্ণাঙ্গ র‌্যাংকিংটি তৈরি করেছে। এই ব্র্যান্ড ফুটপ্রিন্ট র‌্যাংকিংয়ের নেপথ্যের গবেষণাটি বিশ্বের জনসংখ্যার ৭৪%, ৩৯টি দেশ, ১০ কোটি পরিবার এবং বিশ্বব্যাপী জিডিপির ৭৬%-এর ওপর পরিচালিত হয়েছে। বিজ্ঞপ্তি