বিচিত্র পেশা

বিয়ের অতিথি হয়ে অর্থ উপার্জন

 

জাপানের মানুষেরা এতটাই ব্যস্ত থাকে যে, আপনজন কিংবা বন্ধুবান্ধদের বিয়েতে অংশগ্রহন বা যোগ দেওয়ার সময় থাকে না। যার ফলে আপনজনের সঙ্গে মনমালিন্যে যাতে না হয় সেজন্য বিভিন্ন এজেন্সি থেকে লোক ভাড়া করেন। যারা ভাড়া করেন তাদের প্রতিনিধি হিসেবে ঐসব লোক বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এর জন্য ঐ এজেন্সিকে একটা নির্দিষ্ট অর্থ দেওয়া হয়। অর্থের বিনিময়ে তাদের প্রতিনিধিত্ব করেন। অতিথি হয়ে তারা সব বিয়ের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে আনন্দফুর্তি করেন। বিয়ের অনুষ্ঠান শেষে খেয়েদেয়ে চলে আসেন। উপরোন্ত টাকা উপার্জন করেন। জাপানের মতো পৃথিবীর অনেক দেশেই এই অতিথি হওয়া পেশার প্রচলন আছে।