ঈদে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

ঈদের দিন দুপুরে হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নাইমুল ইসলাম সীমান্তের ২৮১/১২ পিলার এলাকায় ভারতের গয়েশপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার এস সুন্দর সিংকে মিষ্টি উপহার দেন। বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিল।

হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হলো।
সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া-নেওয়া হয়ে থাকে।