সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিশ্বে বিক্ষোভ চলছে

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে অব্যাহত রয়েছে বিক্ষোভ-সমাবেশ। গত শুক্রবার জুমার নামাজ শেষে ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে হয় জোরালো আন্দোলন। শিয়া নেতা মুক্তাদা আল সদরের ডাকে সাড়া দিয়ে বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ভবনটির সামনে পোড়ানো হয় সুইডেনের পতাকা। প্রতিবেশী ইরানের রাজপথে নামেন হাজারো মুসল্লি। এই ঘটনার প্রতিবাদে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কুয়েত। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন। এদিকে, ঘটনার তিন দিন পর মুখ খুললেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি বলেন, ‘অন্যের ধর্ম ও চিন্তাধারাকে অপমানের সুযোগ নেই। তবে ভিন্ন দেশে সুইডিশ দূতাবাসে জোরপূর্বক ঢোকাও অন্যায়।’ ঈদুল আজহার দিন স্টকহোম কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ান এক ইরাকি শরণার্থী যুবক। তাকে অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ।