২০২৩ সালের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) হিসাব সমাপনী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩য় তলায় ঈদপরবর্তী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এ সময় চেয়ারম্যান ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক রুখসানা হাসিন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. আলী আক্কাস প্রমুখ।