যুক্তরাজ্যভিত্তিক বিশ্বব্যাপী সুপরিচিত আর্থিক ও ব্যবস্থাপনা বিষয়ক প্রকাশনা এশিয়ামানি ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) বাংলাদেশের সেরা দেশীয় ব্যাংক ২০২৩ স্বীকৃতি প্রদান করেছে। এই নিয়ে
তৃতীয়বার ইবিএল এই সম্মাননা লাভ করল। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা টিম ইবিএল-এর জন্য বিশাল সম্মান ও গৌরবের বিষয় এবং এর মাধ্যমে আমাদের শক্তিমত্তা ও দৃঢ়তা স্বীকৃত হয়েছে।’ প্রায় সব বিচারেই এ সময়টিতে ইবিএল- এর পারফরমেন্স ছিল দেশের ব্যাংকিং শিল্পে উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি