কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০২৩-২৪ সালের বাজেট ও উন্নয়ন বার্তার লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাদরুল আহমেদ খান।

গত ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত উপজেলার ১৩ ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহবান জানান সাদরুল।

আওয়ামী লীগ নেতা সাদরুল আহমেদ খান বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। তাই সকল আন্তর্জাতিক ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবে।

সাদরুল আরও বলেন, তৃণমূল মানুষের কাছে বাজেটের খুঁটিনাটি ও শেখ হাসিনার উন্নয়ন দর্শন তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করেন তিনি।