২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসান হামলায় নিহত সাত জাপানি কনসালটেন্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বার্ষিক স্মরণসভার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল সোমবার রাজধানীর উত্তরার মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। নিহত সাত কনসালটেন্ট ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে জানিয়েছেন জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ইয়ামাদা জুনিচি। নিহত জাপানি নাগরিকের স্মৃতি ও অবদান যেন বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে বেঁচে থাকে এজন্য ধারাবাহিকভাবে এ প্রকল্প পর্যবেক্ষণ করবে জাইকা।