গ্রামীণ ব্যাংকের নতুন ডিএমডি নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ গ্রামীণ ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের অবলোকন ও মূল্যায়ন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে তিনি গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, এরিয়া ম্যানেজার, জোনাল অডিট অফিসার, জোনাল ম্যানেজার ও বিভাগ প্রধান হিসেবে ৩৪ বছর ভিন্ন ভিন্ন প্রশাসনিক স্তরে অসাধারণ দক্ষতার সঙ্গে অসামান্য অবদান রেখেছেন। বিজ্ঞপ্তি