বিকাশ অ্যাপ থেকে মাসিক সঞ্চয় সেবা নিয়েছেন ৩ লাখ নারী

ব্যাংকে না গিয়ে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ঘরে বসে মুহূর্তেই বিকাশ অ্যাপ থেকে ব্যাংকের মাসিক সঞ্চয় সেবা নেওয়ার সুযোগ থাকায় নারীদের মধ্যে বাড়ছে সঞ্চয় প্রবণতা। কয়েক মুহূর্তেই বিকাশ অ্যাপ থেকে পছন্দমতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা খোলা, মাসিক কিস্তি জমা দেওয়াসহ সবকিছু হাতের মুঠোয় থাকায় সব শ্রেণির গ্রাহকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই সেবা। বিশেষ করে নারীদের জন্য তৈরি করেছে বাড়তি সুবিধা। ফলে, ডিজিটাল এই সুবিধা নিয়ে এখন পর্যন্ত তিন লাখের বেশি নারী বিকাশের মাধ্যমে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদের সঞ্চয় সেবা গ্রহণ করেছেন, নিশ্চিত করছেন তার এবং পরিবারের আর্থিক নিরাপত্তা।

বর্তমানে বিকাশ অ্যাপে সেভিংস সেবার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ও সিটি ব্যাংকের মাসিক সঞ্চয় সেবা নিতে পারছেন গ্রাহকরা। মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে মাসিক সঞ্চয় সেবা নেওয়ার সুযোগ আছে বিকাশ অ্যাপ থেকে।

বিকাশ অ্যাপে সেভিংস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, জমা দেওয়া, সঞ্চয়ের মেয়াদোত্তীর্ণ হলে বা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর মুনাফাসহ সম্পূর্ণ টাকা বিকাশ অ্যাপেই আনতে পারছেন গ্রাহকরা। এমনকি সঞ্চয়ের যেকোনো পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন গ্রাহক। প্রতি মাসে টাকা জমার তারিখের আগে অ্যাপে টাকা রাখার নোটিফিকেশনও পান গ্রাহক। আবার কত টাকা জমেছে, কতটুকু লাভ পাচ্ছেন তার লাইভ তথ্যও দেখে নিতে পারেন যখন ইচ্ছে। মুনাফাসহ সঞ্চয়ের টাকা ক্যাশ আউট করতে গ্রাহকের কোনো খরচও নেই। বিজ্ঞপ্তি