স্কুল থেকে বাড়ি ফেরা ফেরা হল না শিশু সহির

পাবনার ঈশ্বরদীতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. সহি নামে ৭ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আথাইল শিমুল জাহাবুলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহি ওই ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে ও আথাইল শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সকালে (৬-৮ সিফটে) স্কুলের ক্লাস শেষে সহিসহ কয়েকজন শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে সহি দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশু সহি মাথায় প্রচণ্ড আঘাত পায়।

আহত সহিকে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সহির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।