দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা

ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত বাধারমুখে পড়ে সাংবাদিকদের বেরিয়ে আসতে হয়েছে।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৭২ নম্বর ভোট কেন্দ্রের ৩ নম্বর (পুরুষ) কক্ষে দায়িত্বপালনরত প্রিসাইডিং অফিসার ও পুলিশের এসআই জুবাইয়েদুল হক কর্তব্যরত সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেন।

এই কেন্দ্রের তিন নম্বর কক্ষে প্রবেশ করার সময় জুবাইয়েদুল হক বলেন, কক্ষে ঢুকতে পারবেন না। আগে আমার সঙ্গে কথা বলেন। জবাবে তিনি বলেন, কক্ষে ঢুকতে পারবেন না। কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন কক্ষে ঢুকতে হবে। ঢুকতে হলে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। তাছাড়া কার্ড থাকলেও কক্ষে ঢোকা যাবে না। পুলিশের অন্য সদস্যরাও তখন বাধার সৃষ্টি করেন।

কিছুক্ষণ পর তিন নম্বর কক্ষের সামনে এসে প্রিসাইডিং অফিসার রাজু কুমার সরকারও পুলিশের মত করেই বলেন, কক্ষে ঢুকতে আমার অনুমতি লাগবে। পরে তিনি বলেন, আইনেও আছে কক্ষে ঢুকতে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। ওই কক্ষে পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তার দুর্ব্যবহার সেখানে দাঁড়ানো ভোটারদেরও বিব্রত করেছে। উভয়ের বাধায় ওই কক্ষে ঢুকতে গেলেও পরে বের করে দেওয়া হয়।