অভিজাত এলাকায় ভোটার নেই

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অভিজাত এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল না বললেই নেই।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে গুলশান-বনানী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট উপলক্ষে এসব এলাকার স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরগুলো বন্ধ থাকলেও এ ছুটি তারা পরিবারের সঙ্গে বসে কাটাচ্ছেন। ভোট দিতে তেমন আগ্রহ নেই অভিজাত এলাকার কারো।

তবে, বস্তি ও নিম্নবিত্ত এলাকার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা আছে। বিএনপি অধ্যুষিত এলাকাগুলো মহাখালী, ওয়ারল্যাস গেইট, আমতলী, আইএসটি স্কুল অ্যান্ড কলেজ মহাখালী দক্ষিণ পাড়া সাততলা বস্তি এলাকায় বেশি সতর্ক রয়েছে আওয়ামী লীগ। কারণ বিএনপির ভোটাররা ভোট দিতে আসছেন কী না তা চোখে চোখে রাখছেন।