জয়ের পথে আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

দায়িত্বশীল সূত্র থেকে এখন পর্যন্ত ১২০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে মোহাম্মদ এ আরাফাত নৌকা প্রতীকে পেয়েছেন ২৭,৭৭১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৫,৪১৭ ভোট।

আর মাত্র ৪ টি কেন্দ্রের ভোট গণনা বাকি আছে। ফলে ধারণা করা হচ্ছে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমপি হতে যাচ্ছেন মোহাম্মদ এ আরাফাত।

এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে এই নির্বাচনে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা। ঢাকা-১৭ আসনের মোট ১২৪ ভোটকেন্দ্রে ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।