প্রকৌশলী মো. মনিরুজ্জামান গতকাল সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) পদে যোগ দেন। ওই পদে যোগ দেওয়ার আগে তিনি পূর্বাঞ্চল, বাপাউবো, কুমিল্লায় প্রধান প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, ঢাকায় (বর্তমানে ডুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগ দিয়ে বোর্ডের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বোর্ডের গড়াই নদী ড্রেজিং প্রকল্প, জিকে সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় রাজাপুর নামক স্থানে মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি