বাংলাদেশ ও ভারত রুপিতে বাণিজ্য গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ৩০টি পিকআপ ভ্যানের প্রথম চালান আমদানি হয়েছে ভারত থেকে। বেনাপোল বন্দরের পরিচালক আবদুল জলিল জানান, বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি রুপির মাধ্যমে পিকআপ ভ্যানগুলো আমদানি করেন। ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান টাটা মোটরস লিমিটেড পিকআপ ভ্যানগুলো রপ্তানি করে। ১ কোটি ২৪ লাখ রুপিতে ৩০টি পিকআপ ভ্যান আমদানি করা হয়। পিকআপ ভ্যানগুলো বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। প্রতিবেশী দুই দেশ রুপিতে বাণিজ্য শুরুর এ ঘোষণা দেওয়া হয়েছে।