প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক পরিষেবা ব্যবহারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রাহকদের চাহিদা। দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য সেবাই সবার পছন্দ। ক্রমবর্ধমান চাহিদার ফলে চালু হয়েছে অনেক আর্থিক প্রযুক্তি বা ফিনটেক। উন্নত হয়েছে ব্যাংকগুলোর পরিষেবার গুণগত মান। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে প্রযুক্তিভিত্তিক সব ব্যাংকিং সমাধান।
সেলফিন অ্যাপ ইলেকট্রনিক কেওয়াইসি পদ্ধতিতে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারী সেলফিন রেজিস্ট্রেশনসহ নিজেই ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা, অ্যাকাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্ট এবং লেনদেন সম্পর্কে অনুসন্ধান করতে পারেন এবং চেক বইয়ের জন্য অনুরোধ করতে পারেন।
সেলফিন ব্যবহার করে বিভিন্ন ধরনের লেনদেন করা যায়। এর মাধ্যমে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট, কার্ড বা মোবাইল ওয়ালেট যেমন এমক্যাশ, বিকাশ এবং নগদ-এ তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার করা যায়। যেকোনো ব্যাংকের কার্ড, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ও এমক্যাশ থেকে সেলফিনে টাকা আনা যায়। ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা, এটিএম-সিআরএম ও এজেন্ট আউটলেট থেকে ক্যাশ-ইন বা আউট করা যায়। প্রাপকের কার্ড বা অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠানো যায় ক্যাশ-বাই-কোড ব্যবহার করে যা এটিএম-এর মাধ্যমে উত্তোলন করা যায়। গ্রাহক নিজেই গোপন পিন দিয়ে বা ভিসা ডাইরেক্ট চ্যানেলে পেতে পারেন বিদেশি রেমিট্যান্স।
সেলফিনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ই-কমার্স পেমেন্ট (কিউ আর কোড/ অনলাইন গেটওয়ে), মোবাইল রিচার্জ, টিকিট কেনা ও স্কুল-কলেজ ফি প্রদান। ২০২০ সালে এ অ্যাপের যাত্রা শুরুর পর ইতিমধ্যে প্রায় ২৭ লাখ গ্রাহক সেলফিন ব্যবহার করছে। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ৫ লাখ ৫০ হাজার গ্রাহক অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। বিজ্ঞপ্তি