কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত ‘ইমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৩’ অর্জন করেছে। তিনটি ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ কমিউনিটি ব্যাংককে এ পুরস্কারে ভূষিত করা হয়।
ক্যাটাগরি তিনটি হলো : দ্য বেস্ট বাংলাদেশি ব্যাংক পারফরম্যান্স অন অ্যাসেট কোয়ালিটি, দ্য বেস্ট বাংলাদেশি ব্যাংক পারফরম্যান্স অন ঈঅঝঅ এবং দ্য বেস্ট বাংলাদেশি ব্যাংক পারফরম্যান্স অন রিস্ক ম্যানেজমেন্ট।
দেশের ব্যাংকিং সেক্টরে একটি অপেক্ষাকৃত নতুন ব্যাংক হওয়া সত্ত্বেও, কমিউনিটি ব্যাংকের দ্রুত বর্ধনশীল চলতি ও সঞ্চয়ী গ্রাহকসংখ্যা, স্থিতিশীল ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সুশাসন এবং ন্যূনতম অনাদায়ি ঋণ এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে। এ পুরস্কারের মাধ্যমে উদীয়মান এশিয়ান ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি ও প্রসারে পদক্ষেপগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। বিজ্ঞপ্তি